বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

ফিলিস্তিনিদের সহায়তায় বিশ্ব নেতৃবৃন্দ এগিয়ে আসুন : মুফতী মুহাম্মাদ আলী

ফিলিস্তিনের গাজ্জায় অবৈধ দখলদার ইসরায়েলী বাহিনীর বিমান হামলা ও নিরিহ মানুষ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে দ্বীন বাংলাদেশের চেয়ারম্যান ও জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মুফতী মুহাম্মদ আলী।

আজ মঙ্গলবার (১০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে মুফতী মুহাম্মাদ আলী বলেন, হানাদার ইসরায়েলি বাহিনী বিগত ৭৭ বছর ধরে ফিলিস্তিন ও মসজিদুল আকসা জবরদখল করে রেখেছে। এছাড়াও এই দীর্ঘ ৭৭ বছর ধরে ইসরায়েলিরা ফিলিস্তিনের মুসলমানদের ওপর বর্বর গণহত্যা চালাচ্ছে যা অত্যন্ত জঘন্যতম। এখন সময় এসেছে বিশ্ব নেতৃবৃন্দ এক হয়ে তাদের অত্যাচার ও পৈশাচিকতার বিরুদ্ধে রুখে দাড়াবার।

তিনি বলেন, ফিলিস্তিনে অবৈধ দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আহতদের দ্রুত সুস্থতার জন্য আমরা মহান রব্বুল আলামীনের দরবারে দোয়া করছি। সেই সঙ্গে শহিদদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাদের বিজয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। এছাড়া সকল মুসলমান যেন সালাতুল হাজত পরে ফিলিস্তিনের জন্য দুআ করেন সেই আহ্বানও জানান হেফাজতে দ্বীন বাংলাদেশের চেয়ারম্যান।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ