সোমবার | ১৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

সিরিয়ার আরেকটি ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করেছে তুরস্ক

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় আরো একটি সামরিক ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করেছে তুরস্ক।

মঙ্গলবার (১০ নভেম্বর) বার্তা সংস্থা এপি জানিয়েছে, উত্তরাঞ্চলীয় হামা প্রদেশের শের মোগের এলাকার একটি পর্যবেক্ষণ পোস্ট থেকে তুর্কি সেনাদের প্রত্যাহার সম্পন্ন হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা বলেছেন যে, এটি প্রত্যাহার নয় বরং প্রয়োজন অনুসারে সেনাদেরকে অন্য কোথাও মোতায়েন করা হচ্ছে।

এর এক মাস আগে ওই এলাকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি থেকে তুরস্ক তার সেনা প্রত্যাহার করে নিয়েছে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, আলেপ্পোর মফস্বল এলাকার আরেকটি ঘাঁটি থেকেও তুরস্ক সেনা সরিয়ে নিতে শুরু করেছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ