মঙ্গলবার | ৯ ডিসেম্বর | ২০২৫

নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ বিদ্বেষী প্রচারণা শুরু বিজেপির

ভারতের ঝাড়খণ্ডে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ বিদ্বেষী প্রচারণা শুরু করেছে উগ্র হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। নির্বাচনে জয় নিশ্চিত করতে হিন্দুদের মধ্যে বাংলাদেশ সম্পর্কে অদ্ভুত সব বক্তব্য প্রদান করছে দলটির নেতারা। উষ্কে দিচ্ছেন হিন্দু-মুসলিম সম্পর্ক। এরই মধ্যে বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রসাদ নাড্ডা জানিয়েছেন, ঝাড়খণ্ডে কোনভাবে বিজেপি ক্ষমতায় আসতে পারলে, বের করে দেওয়া হবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের।

শনিবার (৯ নভেম্বর) ঝাড়খণ্ডের পালামৌতে এক জনসভায় এই মন্তব্য করেন নাড্ডা।

নাড্ডা বলেন, ঝাড়খণ্ডে ক্ষমতাসীন কংগ্রেস জোটের দুর্বল শাসনের কারণে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা অবাধে বসতি স্থাপন করছে। বিজেপি সরকার ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হবে। শুধু তাই নয়, অনুপ্রবেশকারী বাংলাদেশীদের সন্তান ও আদিবাসী মায়েদের উপজাতিয় সকল অধিকার কেড়ে নেওয়া হবে।

প্রসঙ্গত, বাংলাদেশিদের কটাক্ষ করে এমন মন্তব্য করা উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির কাছে নতুন কিছু নয়। এর আগে নিজেদের সুবিধার্থে বাংলাদেশীদের নিয়ে কটাক্ষ এবং উদ্ভট মন্তব্য করতে শোনা গিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।

বক্তব্যে, সম্প্রতি নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তুলে ধরতে দেখা যায় তাকে। তিনি দাবি করেছেন, মোদিকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। ফলে বিশ্বে ভারতের উন্নত ভাবমূর্তি প্রকাশ পাচ্ছে।

উল্লেখ্য, আগামী ১৩ ও ২০ নভেম্বর ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে রয়েছে মোট ৮১টি আসন। দুই দফায় ভোটগ্রহণের কার্যক্রম চলবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img