সমাবেশের আগে ভাঙচুর হওয়া বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর রায় ও ড. আবদুল মঈন খান।
রোববার (১১ ডিসেম্বর) খুলে দেওয়ার পর সোমবার (১২ ডিসেম্বর) তারা কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তারা ভাঙচুর হওয়া প্রতিটি কক্ষ ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যে নগ্ন চিত্র দেখলাম, এটা বাংলাদেশে নজিরবিহীন। পৃথিবীতে এ রকম নজির নাই। এই ধরনের ঘটনা মহান মুক্তিযুদ্ধেও হয়নি।
তিনি অভিযোগ করেন, কার্যালয়ে চেয়ারপারসনের অফিসের দরজা ভেঙে ভেতরে সবকিছু তছনছ করা হয়েছে। হিসাব শাখা লুটপাট করা হয়েছে।











