বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির চেয়েও গাজ্জার ধ্বংসযজ্ঞ মারাত্মক’

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকার পরিস্থিতি ভয়াবহ বিপর্যয়কর এবং সেখানে ইসরাইল যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির ধ্বংসযজ্ঞের চেয়েও মারাত্মক।

জোসেপ বোরেল বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির বিভিন্ন শহরে যে ধরনের ক্ষয়ক্ষতি হয়েছিল, গাজ্জায় ইসরাইলের আগ্রাসনে তার চেয়ে বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজ্জার শতকরা ৮৫ ভাগ মানুষ অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু হয়েছে।

জোসেপ বোরেল আরও বলেন, গাজ্জার ওপর ইসরাইল যে আগ্রাসন চালাচ্ছে তাতে অবিশ্বাস্য সংখ্যক বেসামরিক মানুষ হতাহত হয়েছে। গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শতকরা ৬০ থেকে ৭০ ভাগ বেশ বেসামরিক মানুষ হতাহত হয়েছে। গাজ্জার মানুষের দুর্ভোগ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য নজিরবিহীন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে।

তিনি বলেন, অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগণের ওপর অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিবাদীরা আগের যেকোনও সময়ের চেয়ে সহিংস হামলা জোরদার করেছে।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ