যুদ্ধবিরতি চুক্তির অধীনে লেবাননের আল খিয়াম শহর থেকে সেনাবাহিনী প্রত্যাহার করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এর পরিবর্তে লেবাননের সেনাবাহিনী এই অঞ্চলে মোতায়েন করা হয়েছে। সেনা প্রত্যাহারের বিষয়টি পর্যবেক্ষণ করেছেন সেন্ট্রাল কমান্ড প্রধান জেনারেল এরিক কুরিলা।
বুধবার (১২ ডিসেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এ বিষয়টি নিশ্চিত করেছে।
এ বিষয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থায়ীভাবে সংঘাতের অবসান ঘটাতে এটি প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
উল্লেখ্য, গত মাসে ইসরাইল ও লেবাননের মধ্যে একটি যুদ্ধ বিরোধী চুক্তি স্বাক্ষরিত হয়। যদিও লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রতিশ্রুতি দিয়েছিল, গাজ্জায় ইহুদিবাদী গণহত্যা না থামালে কোন ধরনের যুদ্ধ বিরতি হবে না। তারপরও এই যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে লেবাননের হিজবুল্লাহ। চুক্তি একটি শর্ত অনুযায়ী আগামী ৬০ দিনের মধ্যে লেবাননের মধ্য থেকে ইসরাইলী বাহিনী প্রত্যাহারের কথা বলা হয়েছে।
সূত্র : ইকোনমিক টাইমস










