শনিবার | ১৭ জানুয়ারি | ২০২৬
spot_img

হাদীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ঢামেকে সেনাবাহিনী ও পুলিশের কঠোর অবস্থান

রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া জরুরি বিভাগের প্রবেশমুখে অবস্থান নিয়েছে সেনাবাহিনীর সদস্যরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢামেক এলাকায় এমন নিরাপত্তা জোরদার করা হয়।

বিকেল ৩টা ৫০ মিনিটে একের পর এক সেনাবাহিনীর গাড়ি প্রবেশ করে ঢামেকে (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে)। এদিকে আগে থেকেই পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, ওসমান হাদিকে যখন জরুরি বিভাগে নিয়ে আসা হয়, তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। পরে তাকে সিপিআর দেওয়া হয়। এখন একটু প্রেসার ভালো আছে। তবে তার মাথার ভেতরে গুলি আছে, কানের পাশে গুলি লেগেছে।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ