বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আরও ৭৫ জন গ্রেফতার

নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এসময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোর ছয়টা থেকে বুধবার (২৭ অক্টোবর) ভোর ছয়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

বুধবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতার ৭৫ জনের কাছ থেকে ৮ গ্রাম ৩৮০ পুরিয়া হেরোইন, ৬ হাজার ৭৫৪ পিস ইয়াবা, ১৮ কেজি ৯৬৪ গ্রাম ১০০ পুরিয়া গাঁজা, ৩২৯ বোতল ফেনসিডিল ও ২৫ টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৫টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ