spot_img

আবারও বাগদাদের মার্কিন দূতাবাসে রকেট হামলা

ইরাকের রাজধানী বাগদাদের নিশ্ছিদ্র নিরাপত্তাবেষ্টিত গ্রিনজোনে আবারও রকেট হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) পরপর চারটি রকেট আঘাত হানে এই গ্রিনজোনে।

ইরাকের একজন শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তা জানিয়েছেন, কমপক্ষে চারটি কাতিউশা রকেট গ্রিনজোনে আঘাত হানে। এর মধ্যে তিনটি পড়েছে মার্কিন দূতাবাস চত্বরে।

অন্যটি ওই এলাকার একটি স্কুলের কাছে পড়ে। এতে দুই বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। তবে এখনও পর্যন্ত কোনও ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।

এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইরাকি সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল যে, মার্কিন দূতাবাস লক্ষ্য করে ছোঁড়া দুটি কাতিউশা রকেট লক্ষ্যবস্তুতে পৌঁছার আগেই ভূপাতিত করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ