spot_img
spot_img

করোনা মহামারির অবসানে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বিনাশ নিশ্চিত করতে চাইলে বিশ্বের সবাইকে টিকা দিতে হবে বলে জানিয়েছে জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস।

সোমবার (১৭ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেওয়া এক বক্তব্যে গুতেরেস একথা বলেন।

এই বৈঠকে বিশ্বের করপোরেট ও রাজনৈতিক নেতা, সেলিব্রেটি, অর্থনীতিবিদ ও সাংবাদিকসহ হাজারও প্রতিনিধি অংশ নিয়েছেন। বৈঠকটি সরাসরি উপস্থিত হয়ে অনুষ্ঠানের কথা থাকলেও ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছরের মতো এবারও সেটি ভার্চ্যুয়ালি আয়োজন করা হয়েছে।

ভার্চ্যুয়াল মাধ্যমে দেওয়া বক্তব্যে জাতিসংঘের মহাসচিব বলেন, গত দু’টি বছর আমাদের সমানে খুবই সাধারণ কিন্তু ভয়াবহ সত্য সামনে এনেছে। আর সেটি হচ্ছে, আমরা যদি একজনকেও পেছনে ফেলে রাখি, তাহলে আমরা সবাই পেছনে পড়ে যাবো।আমরা যদি সবাইকে টিকা দিতে ব্যর্থ হই, তাহলে ভাইরাসের নতুন নতুন ভ্যারিয়েন্ট সামনে আসবে এবং বিশ্বব্যাপী সেটি ছড়িয়ে পড়বে। একইসঙ্গে সেই পরিস্থিতি আমাদের দৈনন্দিন জীবন ও অর্থনীতিকে স্তিমিত করে রাখবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ