বিএনপির ভাইস-চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তার মস্তিষ্কে অপারেশন করা লাগবে।
বুধবার (১৯ জানুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ কথা বলেন।
তিনি বলেন, অধ্যাপক মান্নান অনেক দিন যাবত অসুস্থ। গত কিছু যাবত মস্তিষ্কে কাজ করছে না। তাই গত ১৫ জানুয়ারি তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার ছেলে মনজুরুল করিম রনি জানিয়েছেন, তার বাবার মস্তিষ্কে পানি জমে থাকায় কোনো রকম কাজ করছে না। ডায়াবেটিস বৃদ্ধির কারণে অপারেশন করতে দেরি হচ্ছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসলে দ্রুতই অপারেশন করা হবে।
শায়রুল কবির বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক সচিব ইসমাঈল জবি উল্লাহ, উপদেষ্টা কাউন্সিলের সদস্য খন্দকার মোক্তাদির আহমেদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের স্ত্রী লুৎফন নাহার কান্তা করোনা ভাইরাসে আক্রান্ত। আক্রান্তরা সবাই বাসায় চিকিৎসাধীন অবস্থায় আছেন।











