spot_img

সস্ত্রীক করোনা আক্রান্ত প্রধান বিচারপতি

করোনাভাইরাসে সস্ত্রীক আক্রান্ত হয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। অসুস্থতা নিয়ে বুধবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সুপ্রিম কোর্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে মঙ্গলবার একই হাসপাতালে ভর্তি হন প্রধান বিচারপতির স্ত্রী ডালিয়া ফিরোজ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দু’জনই সুস্থ আছেন। আজ দুপুর ১২টায় তাদের বিষয়ে মেডিকেল বোর্ড বসার কথা রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ