spot_img
spot_img

ইরাকের সাথে বাণিজ্য বাড়ানোর সুযোগ রয়েছে: টিপু মুনশি

ইরাকের সাথে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, ইরাকের সাথে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সুযোগ রয়েছে। উভয় দেশের সরকারি ও ব্যবসায়ী পর্যায়ে বাণিজ্য প্রতিনিধিদলের সফর বিনিময় হলে বাণিজ্য ও বিনিয়োগের খাতগুলো চিহ্নিত করা সহজ হবে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাজধানীতে নিজ সরকারি বাসভবনে ঢাকায় নিযুক্ত ইরাকের চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্দুলসালাম সাদ্দাম মহিসেনের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, পৃথিবীর অনেক দেশ বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসছে। ইরাকের বিনিয়োগকারীরা এসব অঞ্চলে বিনিয়োগ করলে লাভবান হবেন। বাংলাদেশ সরকার বিনিয়োগকারীদের আনুষ্ঠানিকতা সহজ করেছে এবং বেশকিছু আকর্ষনীয় সুযোগ-সুবিধা প্রদান করছে। ইরাক বাংলাদেশে বিনিয়োগ করে এ সকল সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানে একশ’টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে। অনেকগুলোর কাজ এখন শেষ পর্যায়ে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ