spot_img
spot_img

আওয়ামী লীগ প্রশাসনকে দিয়ে ভোট ডাকাতি করেছে: ড. খন্দকার মোশাররফ

আওয়ামী লীগ প্রশাসনকে দিয়ে ভোট ডাকাতি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়বাদী দল এখন পর্যন্ত দেশের সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দল। তার প্রমাণ, ২০১৮ সালে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে আমরা নির্বাচনে গিয়েছিলাম। কিন্তু যখন আওয়ামী লীগ দেখলো, দিনে যদি জনগণ ভোট দিতে পারে, তাহলে তাদের কোনো পাত্তাই থাকবে না। এজন্য তারা প্রশাসনকে দিয়ে ভোট ডাকাতি করেছে। এটা বাংলাদেশর সবাই জানে। এভাবেই তারা গায়ের জোরে ক্ষমতায় থাকতে বাংলাদেশকে গণতন্ত্রশূন্য করে ফেলেছে।

শুক্রবার (২১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. মোশাররফ হোসেন বলেন, গ্যাসের দাম বৃদ্ধির জন্য যে প্রস্তাব করা হয়েছে, তা আমরা এই সভা থেকে তীব্র বিরোধিতা করি। তারা জনগণের সরকার নয়। তারা তেলের দাম বৃদ্ধি করছে, বিদ্যুতের দাম বৃদ্ধি করছে। এই সরকার অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে আমাদের শোষণ করছে। আরেকটা শোষণের অস্ত্র আমরা দেখলাম। জনগণের পকেট থেকে টাকা নিয়ে বড় বড় প্রজেক্ট করে বিদেশে টাকা পাচার করছে, আর নয়। গ্যাসের দাম আর বৃদ্ধি করা যাবে না। এই অনাচার থেকে রক্ষা পেতে এই সরকারকে বিদায় করতে হবে। আসুন আমরা সেই লক্ষ্যে কাজ করি।

তিনি বলেন, গণতন্ত্র ফিরিয়ে নেওয়ার জন্য বিএনপিকে দায়িত্ব নিতে হবে। যদি আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনতে না পারি, তাহলে আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারব না। সরকার আমাদের মিটিং মিছিলে নানাভাবে বাধা দিচ্ছে। আমাদের সীমিতভাবে মিটিং করতে বাধ্য করছে সরকার, যাতে এগুলো জনগণের সামনে প্রকাশিত না হয়।

বিএনপির এ নেতা আরও বলেন, সরকার স্বৈরাচারি আচরণ করছে। কিন্তু সরকারের এই অরাজকতা ধামাচাপা দেওয়া সম্ভব হয়নি। আমেরিকার গণতান্ত্রিক সামিটে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি। অর্থাৎ বাংলাদেশে যে গণতন্ত্র নেই, তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সারাবিশ্ব জেনে গেছে এদেশে মানবাধিকার নেই। এটা কোনোভাবেই গৌরবের বিষয় নয়, জাতিগতভাবে এটা আমাদের জন্য লজ্জার বিষয়

spot_img
spot_img
spot_img

সর্বশেষ