spot_img
spot_img

প্রথমবারের মতো পশ্চিমা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছে আফগান সরকার

ইউরোপের দেশ নরওয়েতে পশ্চিমা দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন আফগান সরকার। ক্ষমতা গ্রহণের পর ইউরোপে আফগান সরকারের এটিই প্রথম কোন আলোচনা।

রোববার (২৩ জানুয়ারি) নরওয়ের রাজধানী অসলোতে এই আলোচনা শুরু হয়। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকীর নেতৃত্বে আফগান সরকারের একটি প্রতিনিধিদল তিনদিনব্যাপী এই বৈঠকে অংশ নিয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। আলোচনাটি এমন এক সময়ে হচ্ছে, যখন আফগানিস্তানে মানবিক পরিস্থিতির ক্রমেই অবনতি হয়ে চলেছে।

আফগান সরকারের প্রতিনিধি দলের অংশ সাইফুল্লাহ আজম বার্তাসংস্থা এপি’কে জানিয়েছেন, আফগানিস্তানের আটকে রাখা সম্পদ ছেড়ে দিতে আমরা তাদেরকে অনুরোধ করছি। একইসঙ্গে রাজনৈতিক কারণে সাধারণ আফগানদের শাস্তি না দেওয়ার আহ্বানও জানাচ্ছি আমরা।

তিনি আরও বলেন, আফগানিস্তানের লাখ লাখ মানুষ প্রচন্ড শীতে কষ্ট পাচ্ছে, অভুক্ত রয়েছে। আমি মনে করি, সংকটপীড়িত আফগানদের পাশে আন্তর্জাতিক সম্প্রদায়ের দাঁড়ানোর এটিই সবচেয়ে ভালো সময়। নিজেদের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে সাধারণ আফগানরা যেন শাস্তি না পায়।

সংবাদমাধ্যম বলছে, নরওয়ের রাজধানী অসলোর তুষারাবৃত পাহাড়ের ওপরে অবস্থিত একটি হোটেলে এই রুদ্ধদ্বার বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকের প্রথম দিনে তালেবান প্রতিনিধি দলের সাথে আফগানিস্তান ও আফগান বংশোদ্ভূত নারী অধিকার ও মানবাধিকার কর্মীদের সাক্ষাৎ হবে।

এদিকে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি টম ওয়েস্টের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দল তালেবানের সঙ্গে এই আলোচনায় অংশ নেবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ