spot_img
spot_img

সেনাদের হাতে আটক হলেন বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট

বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ মার্ক ক্যাবোরকে আটক করেছে দেশটির বিদ্রোহী সৈন্যরা। তবে তাৎক্ষণিকভাবে বুরকিনা ফাসোর সরকার এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। খবর রয়টার্সের।

স্থানীয় সময় রোববার (২৩ জানুয়ারি) রাতে রাজধানী ওয়াগাদৌগৌতে প্রেসিডেন্সিয়াল ভবনের আশপাশে গোলাগুলির পর প্রেসিডেন্টকে বিদ্রোহী সেনারা আটক করে নিয়ে যা।

জানা গেছে, সোমবার (২৪ জানুয়ারি) সকালের দিকে প্রেসিডেন্সিয়াল প্যালেসের কাছে প্রেসিডেন্টের গাড়ি বহরে বেশ কয়েকটি সাঁজোয়া যান দেখা গেছে। একটি গাড়িতে রক্ত ছড়িয়ে-ছিটিয়ে ছিল বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সুত্র। আর, প্রেসিডেন্টের বাসভবনের আশপাশের বাসিন্দাদের দাবি, রাতভর ভারী গোলাগুলির শব্দ শুনেছেন তারা।

এদিকে রোববার রাস্তায় নেমে বিদ্রোহী সৈন্যদের প্রতি সমর্থন জানিয়েছেন দেশটির লাখ লাখ মানুষ। এ সময় তারা প্রেসিডেন্ট ক্যাবোরের রাজনৈতিক দলের সদর দফতরে লুটপাট চালিয়েছেন বলে জানা যায়। পরে বুরকিনা ফাসোর সরকার রোববার রাত ৮টা থেকে পরবর্তী দু’দিনের জন্য দেশজুড়ে কারফিউ জারি করেছে। একই সঙ্গে দেশটির সব স্কুলও দু’দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ