spot_img
spot_img

‌‘আন্তর্জাতিক স্বার্থান্বেষী মহল আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে’

দেশীয় ও আন্তর্জাতিক একটি স্বার্থান্বেষী মহল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন।

সোমবার (২৪ জানুয়ারি) রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে পুলিশ সপ্তাহ-২০২২ এর দ্বিতীয় দিন রাতের অধিবেশনে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মাসুদ বিন মোমেন বলেন, এটা আপনাদের (পুলিশ) জন্য যেমন কষ্টকর, তেমনি বাংলাদেশের ভাবমূর্তির সঙ্গেও যায় না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, অবৈধ অভিবাসন রোধে পুলিশের আরও কাজ করার সুযোগ রয়েছে। বিদেশে কর্মরত প্রবাসীদের কল্যাণে পুলিশের প্রবাসী সহায়তা সেল এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, জাতিসংঘের পিসকিপিংয়ের মাধ্যমে আমাদের যে সুনাম এসেছে তা ধরে রাখতে ধৈর্য্যের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ