spot_img
spot_img

বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ২০ লাখ ২২ হাজারের বেশি মানুষ

মহামারি করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হিসেবে নতুনকরে শনাক্ত হয়েছেন ২০ লাখ ২২ হাজার ৪৬১ জন। ফলে আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় দেড় লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ কোটি ৪৮ লাখ ৮ হাজার ১৯৩ জনে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

ওয়েবসাইটটির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৬ হাজার মানুষ। এতে বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৬ লাখ ২২ হাজারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে আমেরিকা। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫৬ হাজার ৪৬০ জন এবং মারা গেছেন ১ হাজার ১৯১ জন। দেশটিতে এ পর্যন্ত ৭ কোটি ২৯ লাখ ৪৯ হাজার ২৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ৯১ হাজার ৫৮৯ জন মারা গেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ