spot_img
spot_img

বিশ্বে একদিনে করোনায় ৩২ লাখের বেশি আক্রান্ত

বিশ্বে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে নতুনকরে শনাক্ত হয়েছেন আরও ৩২ লাখ ১৭ হাজার ৭৫৭ জন। এনিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৩৫ কোটি ৮৯ লাখ ৪০ হাজার ৫৫৮ জনে দাঁড়িয়েছে।

বুধবার (২৬ জানুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসের নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়েবসাইটটির তথ্যমতে, গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৪০২ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫৬ লাখ ৩৩ হাজার ১৫৮ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে আমেরিকা। মৃত্যুতে এরপরই রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, আর্জেন্টিনা, ব্রাজিল ও স্পেনের মতো দেশগুলোর অবস্থান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ