spot_img
spot_img

বিদেশি সেনারা নিজেদেরকে বিশ্বের প্রভু ভাবে: ইরান

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি বলেছেন, পশ্চিম এশিয়ায় মোতায়েন বিদেশি সেনারা এ অঞ্চলে নিরাপত্তাহীনতা ছাড়া আর কিছু দিতে পারবে না। এসব বিদেশি শক্তি নিজেদেরকে বিশ্বের প্রভু বলে মনে করে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) তেহরানে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানির সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্ক ও সমন্বয় শক্তিশালী করা হলে আঞ্চলিক নিরাপত্তা রক্ষা করা সহজ হবে। এ অঞ্চলের দেশগুলোর স্বকীয়তা, পরিচয় ও প্রকৃতি সম্পর্কে বিদেশি সেনাদের কোনো ধারনা নেই এবং তারা নিজেদেরকে গোটা বিশ্বের প্রভু মনে করে।

তিনি বলেন, তার দেশ নিজের ঘোষিত নীতি থেকে কখনও সরে আসেনি এবং শত্রুর চাওয়া-পাওয়াকে গুরুত্ব দেয়নি। আমেরিকা প্রকাশ্যে একথা স্বীকার করেছে যে, ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চা চাপ’ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ