spot_img
spot_img

ভাসানচরের রোহিঙ্গাদের ২০ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছে জাপান

ভাসানচরের রোহিঙ্গাদের জন্য ২০ লাখ মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান। ভাসানচরের রোহিঙ্গাদের সহায়তায় যে দুই মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হবে এর মধ্যে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরকে এক মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে। আর বাকি এক মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে বিশ্ব খাদ্য কর্মসূচি-ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে। দুই সংস্থা প্রাপ্ত অর্থ ভাসানচরের রোহিঙ্গাদের জন্য ব্যয় করবে।

শুক্রবার (২৮ জানুয়ারি) ঢাকার জাপান দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য রোহিঙ্গা সংকট সমাধান গুরুত্বপূর্ণ। রোহিঙ্গাদের সুরক্ষায় বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যে উদ্যোগ নিয়েছে, সেটা প্রশংসনীয়। ভাসানচরে রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে জাতিসংঘ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ