spot_img

ছাত্রসমাজকে উন্মুক্ত রাজনীতি চর্চার সুযোগ দিতে হবে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, দেশের ছাত্রসমাজের নৈতিক ও চারিত্রিক স্খলন ঘটাতে একের পর এক গভীর ষড়যন্ত্র হচ্ছে। এ ষড়যন্ত্রের মোকাবেলায় ছাত্র জমিয়ত নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে। ছাত্ররা যেন কোনো অপপ্রচারে বিভ্রান্ত হয়ে বিপথগামী না হতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। এজন্য ছাত্রসমাজকে উন্মুক্ত রাজনীতি চর্চার সুযোগ দিতে হবে।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে ছাত্র জমিয়ত বাংলাদেশ-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, এদেশ মুসলমানদের দেশ। দেশের কোমলমতি ছাত্ররা ইসলামী তাহযিব-তামাদ্দুন শিখবে। ভিনজাতি আগ্রাসন থেকে তাদেরকে বাঁচাতে ছাত্র জমিয়তের পতাকাতলে ঐক্যবদ্ধ করতে হবে।

মাওলানা উবায়দুল্লাহ ফারুক আরও বলেন, দেশের মানুষ আজ সঠিক নেতৃত্বের অভাবে শান্তি ও মুক্তির জীবন থেকে বঞ্চিত। ইসলাম, মুসলমান ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ছাত্র জমিয়ত নেতৃবৃন্দকে সাহসী নেতৃত্বের জন্য যোগ্য হয়ে উঠতে হবে।

ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুযাইফা ইবনে ওমর ও সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান মাজহারির যৌথ সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, দফতর সম্পাদক মাওলানা আবদুল গাফফার।

এতে আরও উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাংলাদেশের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহিল বাকী, সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন নগরী, ছাত্র জমিয়তের সাবেক সহ-সভাপতি বোরহান উদ্দিন, চৌধুরী নাসির আহমদ প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ