spot_img

মমেক হাসপাতালের করোনা ইউনিটে আর ও ৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে করোনা শনাক্তের সংখ্যা কিছুটা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। এক দিনে হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন আরও ৫ রোগী। তাদের মধ্যে একজন করোনা পজিটিভ ও অন্যরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। এদিকে হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে এক দিনে আরও ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ সদরের ডা. জাহেদুল ইসলাম (৬১) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময় করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মিম (১৮), কিশোরগঞ্জের করিমগঞ্জের আশালতা সরকার (৬৮), জামালপুরের রঘুনাথপুরের মো. হালিম (৬০) ও টাঙ্গাইলের মধুপুর উপজেলার আব্দুস সামাদ (৬০) মারা যান।

তিনি আরও জানান, ইউনিটটিতে নতুন করে ১০ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ জনে। এর মধ্যে করোনা পজিটিভ রোগী ৪৮ জন। এ ছাড়া বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে ছয়জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ