spot_img
spot_img

শেরপুরে নদীতে কার্টন বক্সে দুই নবজাতকের মরদেহ!

শেরপুরের নালিতাবাড়ীতে কার্টন বক্স থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার নাকশী খালের গাগলাজানি খরাঘাট ব্রিজের নিচ থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

জানা যায়, উপজেলার কলসপাড় ইউনিয়নের গাগলাজানি গ্রামের জেলে মুকুল হোসেন সকালে নাকশী খালের খরাঘাট ব্রিজের নিচে মাছ ধরছিলেন। দুপুরের দিকে মাছ ধরার সময় পানির নিচে কার্টন সদৃশ্য বস্তু হাতে লাগলে সে কিছু একটা আছে ভেবে ডাঙায় তুলে নিয়ে আসে। সে কার্টন খুলে দুইটি মৃত নবজাতকের মরদেহ দেখতে পায়।

পরে কার্টনে নবজাতকের মরদেহ আছে বলে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে। এমতাবস্থায় স্থানীয় যুবক মোশারফ বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নবজাতকের মরদেহ দুইটি উদ্ধার করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, কে বা কারা লাশটি ফেলে গেছে, তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, শুক্রবার গভীর রাতে কেউ লাশটি ফেলে রেখে যায়। লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ