আমেরিকায় গড়ে গত সাতদিনে করোনা ভাইরাসে উদ্বেগজনকহারে লোক মারা যাচ্ছে। দেশটিতে বুধবার দুই হাজার ২৫৯ জন করোনায় মারা গেছে। গত শীতে করোনার সংক্রমণ বাড়ার পর এটি সর্বোচ্চ। তবে একই সময়ে দৈনিক সংক্রমণের হার ১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৩৯ হাজার ৭২৩ জনে।
জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্যের উল্লেখ করে ডেইলি মেইলের সাম্প্রতিক খবরে এ তথ্য জানানো হয়েছে।
করোনা সংক্রমণের কারণে দেশটির হাসপাতালগুলোতে এখনও সংকট চলছে এবং মৃত্যুর হারও উদ্বেগজনক স্তরে রয়েছে বলে পত্রিকাটি উল্লেখ করে।
আমেরিকায় সংক্রমণের হার কমলেও স্বাভাবিক জীবনে ফিরতে এখনও অনেক সময় লাগবে বলে সতর্ক করেছেন দেশটির সংক্রমণ রোগ বিষয়ক শীর্ষ বিজ্ঞানী এন্থনি ফাউচি।
এদিকে ব্রিটেনে ছড়িয়ে পড়া ওমিক্রনের একটি উপ-ধরণ আরও দ্রুত গতিতে লোকজনকে সংক্রমিত করবে বলে আশংকা করা হচ্ছে। এটি ইতোমধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে।











