spot_img

গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে ৩৪ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৮৩ জনে।

রবিবার (৩০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়াও একই সময়ে নতুন করে আরও ১২ হাজার ১৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে দেশে মোট ১৭ লাখ ৮৫ হাজার ৩৩২ জনের করোনা ধরা পড়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ৪৩ হাজার ৬ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮ দশমিক ৩৩ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ