spot_img
spot_img

ভোজ্যতেলের দাম কমাতে পারবো না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভোজ্যতেলের দাম আন্তর্জাতিক বাজারে আবারও বৃদ্ধি পেয়েছে। এ কারণে আমাদের দেশে দাম কমার সম্ভাবনা নেই। ভোজ্যতেলের দাম আর্ন্তজাতিক বাজারের ওপর নির্ভরশীল। তাই এই পণ্যের দর আমরা কমাতে পারবো না। বিদেশ থেকে আমদানির পর কেনা দর ধরে একটা দাম নির্ধারণ করা হয়। ভোজ্যতেলে দাম পুনর্নির্ধারণের বিষয়ে আগামী ৬ ফেব্রুয়ারি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসবো। সেখানেই দাম ঠিক করা হবে।

রবিবার (৩০ জানুয়ারি) দুপুরে রংপুর কেন্দ্রীয় কারাগারের নতুন ভবনের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বানিজ্যমন্ত্রী বলেন, ‌ভোজ্যতেল, মসুর ডাল ও চিনির দাম আর্ন্তজাতিক বাজারে বেড়েছে। এর প্রভাব বেড়েছে বাংলাদেশেও। চালের দাম কখনও বাড়ছে কখনও কমেছে। এর কারণ খাদ্য মন্ত্রণালয় বলতে পারবে।

তিনি বলেন, পেঁয়াজের দাম যখন বাড়ে তখন সাধারণ মানুষের সমস্যা, আবার কমলে কৃষকদের সমস্যা। এর সমাধান আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। তবে কৃষকদের দিকটি বিবেচনায় আনতে হবে। আমরা সাধারণ মানুষের সমস্যা ভারসাম্য করে সমাধানের চেষ্টা করি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ