spot_img
spot_img

মজুত থাকার পরও চালের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না: কৃষিমন্ত্রী

মজুত থাকার পরও চালের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মুহাম্মাদ আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, রেকর্ড উৎপাদন ও সর্বকালের সর্বোচ্চ সরকারি মজুত থাকার পরও দেশে চালের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। চালই যেহেতু আমাদের প্রধান খাদ্য, তাই এর উৎপাদন বাড়াতে হবে।

রবিবার (৩০ জানুয়ারি) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, হাওর, উপকূলসহ প্রতিকূল এলাকায় ধানের চাষ সম্প্রসারণ এবং নতুন উদ্ভাবিত উচ্চ উৎপাদনশীল জাতগুলো দ্রুত মাঠে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে বিজ্ঞানী, সম্প্রসারণকর্মীসহ সব কর্মকর্তাকে সমন্বিত ও নিবিড়ভাবে কাজ করতে হবে। পেশাগত দক্ষতা, যোগ্যতা, নেতৃত্ব ও ব্যবস্থাপনার সামর্থ্যসহ নানাদিক বিবেচনা করে প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ দেওয়া হয়। পিডি হয়ে অনিয়ম দুর্নীতি করে অনৈতিক সুযোগ-সুবিধা নেবেন ও পাবেন; এই আশায় তদবির করে পিডি হবেন না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ