spot_img

ইভিএম জটিলতা: ছাপ না মিলায় ভোট না দিয়ে ফিরে যাচ্ছেন অনেকে

ইভিএম মেশিনের জটিলতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে নির্বাচন প্রক্রিয়ায়। মেশিন হ্যাঙ হয়ে যাওয়া এবং ভোটারের আঙ্গুলের ছাপ না মেলায় ভোট দিতে পারেননি অনেকেই। ক্ষোভ নিয়ে ফিরে যাচ্ছেন ভোটাররা। ৫৫ বছরের বেশি বয়সীদের আঙ্গুলের ছাপ মিলছে না বলে প্রিজাইজিং অফিসার জাহানপুর ইউনিয়নের দড়িকান্দি সরকারি প্রাথমিক স্কুল কেন্দ্রের কবির আহাম্মদ জানান।

সোমবার (৩১ জানুয়ারি) সরেজমিনে মুরাদনগর উপজেলার জাহানপুর ইউনিয়নের কয়েকটি কেন্দ্রের বিভিন্ন বুথ পরিদর্শনে দেখা যায় এসব বাস্তব চিত্র।

বুথের পোলিং এজেন্টরাও হতাশের সাথে অভিযোগ করে জানান, সকাল ১০টা পর্যন্ত যতোটা ভোট হবার কথা ততোটা হয়নি। অনেকেই হাতের আঙ্গুলের ছাপ না মেলার কারণে ফিরে গেছেন। কয়েক দফা চেষ্টা করেও ভোট গ্রহণ সম্ভব হয়নি। এমন ব্যক্তির মধ্যে রয়েছে ৬০ বছর বয়সী মুহাম্মাদ হারুন, ৮০ বছর বয়সী মুহাম্মাদ শহীদ মিয়া ও রানীমুহুরী সরকারি প্রাথমিক স্কুল কেন্দ্রের ৭৪ বছর বয়সী হাজী আবদুল হক। দুপুরের পর তাদেরকে ভোট দিতে আসতে বলা হয়েছে সহকারি প্রিজাইজিং অফিসারের পক্ষ থেকে।

এদিকে, মুরশিদ মিয়া সরকার নামে এক ভোটার জানান, সকাল থেকে দুবার গিয়ে ভোট দিতে না পেরে ফিরে এসেছেন। ৯ বছর আগে তিনি সর্বশেষ ভোট দেন। গত সংসদ নির্বাচনে ভোট দিতে পারেননি। এবার ভোট দেবার প্রত্যাশা করছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ