spot_img
spot_img

ইউক্রেনে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: ন্যাটো প্রধান

ইউক্রেনে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টোলটেনবার্গ।

রোববার (৩০ জানুয়ারি) বিবিসি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

ন্যাটো প্রধান বলেন, ইউক্রেনে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই আমাদের। আমরা বরং অন্য সহযোগিতা প্রদানে বেশি মনোনিবেশ করছি।

ন্যাটো প্রধান আরও বলেন, ন্যাটোর সদস্য হওয়া এবং এর শক্তিশালী এবং মূল্যবান অংশীদার হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। সেটা বুঝতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ