spot_img
spot_img

আগামী ৩ ফেব্রুয়ারি থেকে পশ্চিমবঙ্গে খুলে দেওয়া হবে স্কুল-কলেজ ও মাদরাসা

আগামী ৩ ফেব্রুয়ারি থেকে পশ্চিমবঙ্গের সর্বত্র খুলছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসা। প্রথম ধাপে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খুলবে।

সোমবার (৩১ জানুয়ারি) রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে এ ঘোষণা দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

তিনি বলেন, পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পাড়ায় পাড়ায় পাঠশালায় শিক্ষকরা গিয়ে পড়াবেন। তবে প্রাথমিক শ্রেণির বিষয়টি এখনো সরকারের বিবেচনায় নেই।

তিনি আরও বলেন, সবকিছু অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে রাখা যায় না। রাজ্যে করোনা কমেছে। তাই শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনার ভিত্তিতে রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদরাসা খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বৃস্পতিবার (৩ ফেব্রুয়ারি) থেকে স্কুলসহ অন্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে যাবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ