মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
স্থানীয় সময় সোমবার (৩১ জানুয়ারি) সকালে এক টুইটে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
টুইট বার্তায় ট্রুডু লিখেন, আজ সকালেই করোনা পরীক্ষায় আমার সংক্রমণ শনাক্ত হয়েছে। আমি সুস্থ রয়েছি এবং স্বাস্থ্যবিধি মেনে বাসা থেকেই এই সপ্তাহে কাজ চালিয়ে যাবো।
এছাড়া তিনি তার টুইটে সবাইকে করোনা প্রতিরোধী ভ্যাকসিন গ্রহণেরও আহ্বান জানান।
এর আগে গত বুধবার (২৬ জানুয়ারি) করোনা আক্রান্তের সংস্পর্শে আসায় পাঁচদিনের জন্য আইসোলেশনে যাওয়ার কথা জানিয়েছিলেন জাস্টিন ট্রুডো।











