spot_img
spot_img

চট্টগ্রামে একদিনে করোনায় ৩ জনের মৃত্যু; শনাক্ত ৭২৯

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে জেলায় মোট ১ হাজার ৩৫৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও একই সময়ে ৭২৯ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪ দশমিক ৩৮ শতাংশ।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী এসব তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রামের ১৪টি ল্যাবে ২ হাজার ৯৮৯টি নমুনা পরীক্ষা করে ৭২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৩০ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ১৯৯ জনের মধ্যে লোহাগাড়ার ২, সাতকানিয়ার ৭, বাঁশখালীর ৭, আনোয়ারার ২০, চন্দনাইশের ৪, পটিয়ার ২৭, বোয়ালখালীর ২২, কর্ণফুলীতে ১, রাঙ্গুনিয়ার ৯, রাউজানের ৩০, হাটহাজারীর ৩০, ফটিকছড়ির ২০, মিরসরাইয়ের ৫, সীতাকুণ্ডের ৪ ও সন্দ্বীপ উপজেলার ১১ জন রয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ