spot_img
spot_img

আল্লাহর কাছে প্রার্থনা করছি খালেদা জিয়া যেন ঘরে ফিরে যান: হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বেগম জিয়া সুস্থ হয়ে বাসায় ফেরার যে সংবাদ এসেছে এজন্য স্বস্তি প্রকাশ করছি ও আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন ঘরে ফিরে যান।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে টিভি ক্যাবল অপারেটর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপি যে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করেছে, বেগম জিয়ার সুস্থতার মাধ্যমে এটিই প্রমাণিত হয়েছে। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে তারা। চিকিৎসকদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছে। বলেছে বেগম জিয়াকে যদি বিদেশে নেওয়া না হয় তাহলে তার যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই যে কথাগুলো বলেছিলো, বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে তারা যে অপরাজনীতি করেছে এটিই আজকে প্রমাণিত।

তথ্যমন্ত্রী বলেন, এর আগেও তারা একই কাজ করেছিল। আগেও যখন খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয়েছিলেন তখনও একই কথা বলেছিলেন। বিদেশ না নিলে তাকে বাঁচানো সম্ভব না, এবারও একই কথা বলেছিল। এই বিএনপি মিথ্যাচার করে, এটিই প্রমাণিত হলো বেগম জিয়ার সুস্থ হওয়ার মাধ্যমে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ