বাংলাদেশকে বার্ষিক সহায়তার পরিমাণ ২০০ কোটি রুপি থেকে বাড়িয়ে ৩০০ কোটি করেছে ভারত। আগামী ২০২২-২৩ (এপ্রিল-মার্চ) অর্থবছরে বাজেট থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ এই সহায়তা পাবে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তার দেশের পার্লামেন্টে বাজেট উপস্থাপনায় এই ঘোষণা দেন।
বাংলাদেশের পাশাপাশি মিয়ানমারের জন্যও সহায়তা বাড়িয়েছে ভারত। আগামী অর্থবছরে ৬০০ কোটি রুপি সহায়তা পাবে মিয়ানমার যা চলতি অর্থবছরের চেয়ে ২০০ কোটি রুপি বেশি। আর নেপাল পাবে ৭৫০ কোটি রুপি।
এদিকে তালেবানের নেতৃত্বাধীন আফগানিস্তানের জন্য ২০২২-২৩ অর্থবছরে ২০০ কোটি রুপি সহায়তার কথা ঘোষণা করেছেন ভারতের এই অর্থমন্ত্রী। এর আগে ২০২১-২২ অর্থবছরে আফগানিস্তানের মার্কিন মদদপুষ্ট আশরাফ গনি সরকার ৩৪৮ কোটি ডলার সহায়তা পেয়েছিল।
অন্যদিকে মালদ্বীপের জন্যও বার্ষিক সহায়তার পরিমাণ বাড়াচ্ছে ভারত। গত অর্থবছরে দ্বীপরাষ্ট্রটি ২০৫ কোটি রুপি সহায়তা পেয়েছিল। এ বছর দেশটি পাবে ৩৬০ কোটি রুপি।











