spot_img
spot_img

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার নির্বাহী সভা অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ জানুয়ারি) পূর্ব লন্ডনের এক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আল-আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ শাহ‌নূর মিয়া।

এতে উপস্থিত ছিলেন লন্ডন মহানগর শাখার সহ-সভাপতি হাফিজ শহীর উদ্দিন, সহ-সভাপতি মাওলানা মুহিউদ্দীন খান, সহ-সভাপতি মাওলানা শামছুল হুদা, সহ-সাধারণ সম্পাদক মাওলানা নোমান হামিদী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা লিয়াকত হোসাইন জুবায়ের, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুহাম্মাদ বুলু মিয়া প্রমুখ।

সভায় পবিত্র কুরআন তেলাওয়াত, রিপোর্ট পেশ পর্যালোচনা, পরিকল্পনা গ্রহণ, হেদায়েতী বক্তব্য, এহতেসাব, সভাপতির সমাপনী বক্তব্য, দু‘আ কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ