spot_img
spot_img

গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় সাড়ে ১১ হাজার মৃত্যু; শনাক্ত ৩০ লাখ

গত ২৪ ঘণ্টায় বিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১ হাজার ৬৮৭ জন মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছে ৩০ লাখ ১১ হাজার ৪৪৪ জন।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

ওয়েবসাইটটির তথ্যমতে, মহামারি করোনার শুরু থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৭ লাখ ১৭ হাজার ৮০৯ জনে। এছাড়াও ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ কোটি ৫০ লাখ ৮৪ হাজার ৪১৪ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে আমেরিকা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ