spot_img
spot_img

আর্জেন্টিনায় মাদক সেবনে ১৭ জনের মৃত্যু

দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় বিষাক্ত মাদক সেবন করে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অর্ধশতাধিক মানুষ অসুস্থ হয়েছে, তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) আর্জেন্টিনার সবচেয়ে জনবহুল প্রদেশ বুয়েন্স আয়ার্সে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিষাক্ত মাদক সেবনের পর গুরুতর অসুস্থ হয়ে আরও ৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। মূলত বুয়েন্স আয়ার্স প্রদেশের আটটি শহরেই হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষের সংখ্যা বাড়ছে। ভয়ঙ্কর মাদক কোকেন সেবনের পর দেশটিতে এখন পর্যন্ত ১৭ জন প্রাণ হারিয়েছে। ভুক্তভোগীদের সেবন করা ওই কোকেনে দূষিত কোনো কিছু ছিল বলে সন্দেহ করা হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ