গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন ও উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের রেহেনা বেগম (৬৮), চাঁন মিয়া (৭০), আব্দুল লতিফ (৫৫), ভালুকার আনসার আলী (৬০) ও টাঙ্গাইল সদরের সেকান্দার আলী (৭০)।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।
তিনি বলেন, আইসিইউতে চিকিৎসাধীন ৮ জনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৭৫ জন রোগী চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীন ৭৫ জনের মধ্যে ৪৬ জন করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।











