spot_img
spot_img

জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ভারত

ব্রহ্মা এবং উড়ান নামের অত্যাধুনিক দুটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত।

বুধবার (২ ফেব্রুয়ারি) আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ থেকে উৎক্ষেপণ করা হয় মিসাইলগুলো।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, নৌবাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে সুপারসনিক ক্রুজ মিসাইল যুক্ত হলো বহরে। ব্রহ্মা ক্ষেপণাস্ত্রের মূল বৈশিষ্ট্য হলো, এটি যুদ্ধজাহাজ থেকে উৎক্ষেপণ করা যায়। সেই সাথে, সর্বোচ্চ ২০০ কেজি ওয়ারহেড বহন করতেও সক্ষম এটি। ঘণ্টায় সাড়ে ৪ হাজার কিলোমিটার গতিবেগে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ