spot_img
spot_img

ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত

ইনসাফ | মাহবুবুল মান্নান

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম আনোয়ারা উপজেলার কাফকো সেন্টারস্থ অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মুহাম্মাদ আব্বাস উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও অনুবাদক মাওলানা সগির আহমদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সদ্য বিদায়ী সভাপতি ও কেন্দ্রীয় শূরা সদস্য কাজী আবরার হানিফ মারুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-প্রশিক্ষণ সম্পাদক নুর আহমেদ সিদ্দিকী।

প্রধান অতিথি বক্তব্য শেষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি নব গঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি এম এম আব্বাস উদ্দীন, সহ-সভাপতি এম আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মাদ সায়মুন, সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক শেখ ওমর ফারুক, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক ইলিয়াছ রাশেদ, প্রকাশনা ও দফতর সম্পাদক লোকমান হাকিম, অর্থ ও কল্যাণ সম্পাদক বোরহান উদ্দীন, আলিয়া মাদরাসা সম্পাদক সরওয়ার হোসেন , স্কুল ও কলেজ সম্পাদক শহিদুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এনামুল হাসান জামাল প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ