আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। ওইদিন বিকেল ৩টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধন করবেন বলে জানা গেছে।
বাংলা একাডেমি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
মেলায় স্টল বরাদ্দের তারিখ আগামী দুয়েক দিনের মধ্যে জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছে বাংলা একাডেমি। এছাড়াও একুশে বইমেলা শুরু করার জন্য প্রকাশকসহ মেলা সংশ্লিষ্ট সবাইকে করোনা প্রতিরোধী টিকা নিতে চিঠি দেওয়া হয়েছে।











