spot_img
spot_img

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুশূন্য চট্টগ্রাম; শনাক্ত ৫৩৯

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে কারো মৃত্যু হয়েনি। তবে এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে নতুনকরে শনাক্ত হয়েছেন ৫৩৯ জন। এরমধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২২ হাজার ১১১ জনে। আরও মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৫৯ জনে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে তিন হাজার ১৯০ জনের নমুনা পরীক্ষায় ৫৩৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় ১৬ দশমিক ৮৯ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে ৩৪৪ জন নগরের এবং ১৯৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৭৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৮৯ জন, অ্যান্টিজেন টেস্টে ৩১ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪২ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৬৯ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪২ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৪ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ৫৪ জন এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ১৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ