সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদস্য নিয়োগ পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন বিএসএমএমইউতে ভর্তি ছিলেন তিনি। শারীরিক অন্যান্য জটিলতায়ও বেড়ে যায় নাজমুল আহসানের। গত ৯ জানুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। তবে তার সাথে নিয়োগ পাওয়া অপর তিন বিচারপতি শপথ গ্রহণ করলেও অসুস্থতার কারণে শপথ নিতে পারেননি তিনি। সুস্থ হয়েই শপথ নেয়ার কথা ছিল এই বিচারপতির।










