spot_img

বিচারপতি নাজমুল আহসানের ইন্তেকালে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদস্য নিয়োগ পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহসান এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

শুক্রবার (৪ জানুয়ারি) ভোর ৬টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ইন্তেকাল করেন বিচারপতি নাজমুল আহসান।

চিকিৎসকরা জানান, করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন বিএসএমএমইউতে ভর্তি ছিলেন তিনি। শারীরিক অন্যান্য জটিলতায়ও বেড়ে যায় তার।

এর আগে গত ৯ জানুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। তবে তার সাথে নিয়োগ পাওয়া অপর তিন বিচারপতি শপথ গ্রহণ করলেও অসুস্থতার কারণে শপথ নিতে পারেননি নাজমুল আহসান। সুস্থ্য হয়েই শপথ নেয়ার কথা ছিল সদ্য প্রয়াত এই বিচারপতির।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ