spot_img
spot_img

মুফতী আবদুল হালীম বুখারী গুরুতর অসুস্থ, দোয়া কামনা

মাহবুবুল মান্নান

দেশের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম ও আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ-এর মহাসচিব মুফতী আবদুল হালীম বুখারী গুরুতর অসুস্থ হয়ে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে অভিজ্ঞ ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

মুফতী আবদুল হালীম বুখারীর বড়ছেলে মাওলানা রেজাউল করিম বুখারী তথ্যটি ইনসাফকে জানিয়েছেন।

তিনি জানিয়েছেন হযরত বার্ধক্যজনিত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস সমস্যার পাশাপাশি জ্বরেও ভুগছেন গত কয়েকদিন ধরে।এবং গতকাল রক্ত পরীক্ষায় টাইফয়েড ধরা পড়েছে ৷

তিনি তাঁর বাবার সুস্থতার জন্য হুজুরের শুভাকাঙ্ক্ষী, ছাত্রবৃন্দ ও দেশবাসীর কাছে আন্তরিক দোয়া কামনা করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ