সোমবার | ৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

দেশে একদিনে করোনায় ৩৬ জনের মৃত্যু; শনাক্ত ৮৩৫৯

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৬০ জনে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আট হাজার ৩৫৯ জনে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৮ লাখ ৫৩ হাজার ১৮৭ জনে।

শনাক্তের হার ২৩ দশমিক ৮৩। করোনায় নতুন করে মারা যাওয়াদের মধ্যে ২১ জন পুরুষ, ১৫ জন নারী।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ১৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৯৪ হাজার ৩৯১ জন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ