spot_img
spot_img

মালদহে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

ভারতের মালদহ-নালাগোলা রাজ্য সড়কের কুয়াশাচ্ছন্ন রাস্তায় একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়লে এক দম্পতিসহ ৪ জন নিহত হয়েছে।

রবিবার (৬ ফেব্রুয়ারি) রাতে মালদহের মুচিয়া পঞ্চায়েতের মহামায়া মন্দির সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দেবাশিস মণ্ডল ওরফে চন্দন (২৪), সুব্রত শেঠ (২৫), অণীক দাস (২৩) ও তার স্ত্রী নেহা দাস (২২)। প্রত্যেকেই মালদহের হবিবপুর ব্লকের আইহো পঞ্চায়েতের বাসিন্দা।

পুলিশ জানায়, একটি বড় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের এক বাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং সঙ্গে সঙ্গেই গাড়িটি উল্টেও যায়। এতে ঘটনাস্থলে তিন জন যাত্রী মারা যান। আশঙ্কাজনক অবস্থায় এক যাত্রীকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে দুর্ঘটনায় প্রায় দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি থেকে দেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ