ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের আমন্ত্রণে এ বছরের শেষের দিকে তেলআবিব সফরের অপেক্ষায় রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ কথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়, রবিবার (৬ ফেব্রুয়ারি) ফোনালাপ চলাকালে জো বাইডেনকে ইসরাইল সফরের আমন্ত্রণ জানায় দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। পরে বাইডেন ইসরাইল সফরে তাকে আমন্ত্রণ জানানোর জন্য বেনেতকে ধন্যবাদ জানান এবং বলেন, তিনি এ বছরের শেষের দিকে দেশটি সফরের অপেক্ষায় রয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, এ সময় বাইডেন ইসরাইলের ‘নিরাপত্তা’র জন্য তার ‘দৃঢ় সমর্থন’ এবং আইরন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিপূর্ণ করার জন্য ‘পূর্ণ সমর্থনের’ কথাও জানান।
এদিকে বেনেত বলেন, তিনি ১৯৬৭ সালে ইসরাইল কতৃক দখল করা ভূখণ্ডে বসতি স্থাপন অব্যাহত রাখবেন এবং তিনি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধী।











