মস্কো ইউক্রেনে অনুপ্রবেশের লক্ষ্যে প্রস্তুতি জোরদার করছে বলে সতর্ক করেছে আমেরিকা। এ প্রসঙ্গে ইউক্রেন প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক বলেছেন, হামলার চেয়ে কূটনীতির মাধ্যমে রাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনের যথেষ্ট সুযোগ রয়েছে।
রবিবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, পরিস্থিতি বিবেচনায় ধারণা করা হচ্ছে যে, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কার চেয়ে উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক সমাধান খুঁজে বের করার সুযোগ যথেষ্ট বেশি।











